কলকাতারাজনীতি

এবার সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদ তহবিল নিয়ে সরব সজল ঘোষ ! কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে তদন্তের দাবী

শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে ! এমনই অভিযোগ তুলে তদন্তের দাবি বরানগরের বিধায়ক সজল ঘোষের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে শুক্রবার তথ্যও পাঠানো হয়েছে বলে খবর । ব্যাঙ্কের পাস বইয়ের তথ্য তুলে ধরে সজল ঘোষ অভিযোগ করেন , “কলেজের ছাত্র সংসদের জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সাধারণত ৫০-১০০ টাকা নেওয়া হয়। সেই কালেকশন থেকে কখনও বছরে আড়াই কোটি টাকা ছাত্র সংসদের তহবিলে আসতে পারে না।”

সমাজ মাধ্যমে , নাম না করেই , সজল ঘোষ এই দুর্নীতি নিয়ে সরাসরি নিশানা করেছেন , বলা বাহুল্য , কলেজের সর্বময় কর্তা দেবাশিষ মুখোপাধ্যায়কে। তিনি কার্যত , কলেজ পড়ুয়াদের কাছে দেবু দা নামেই পরিচিত। সজল ঘোষ আরও অভিযোগ করেন কলেজের সোশ্যাল ‘ লক্ষ্য ‘ এর নাম করে যে অনুষ্ঠান হয় , তা আদতে তৃণমূলের বিশেষ গোষ্ঠীর টাকা তোলার কৌশল ।

সজল ঘোষ বলেন , “এখনও ওই তহবিলে এক কোটি টাকার বেশি রয়েছে। কীভাবে এই বিপুল পরিমাণ টাকা এল, কেনই বা ছাত্র সংসদকে কলেজ কর্তৃপক্ষ অত টাকা দিয়ে দিল? এই নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করে দুর্নীতিগ্রস্ত ওই টাকা আত্মসাৎকারীদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়ে তথ্য-প্রমাণ পাঠিয়েছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.