জেলারাজ্য

হাসপাতালের বাগানেই গাঁজা চাষের অভিযোগ, প্রশ্নের মুখে প্রশাসন

উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রতিদিন ভিড় জমান হাজার হাজার রোগী। আর সেই হাসপাতাল চত্বরে সৌন্দর্যায়নের জন্য তৈরি বাগানেই প্রকাশ্যে বেড়ে উঠছে গাঁজা গাছ, এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের সুলভ শৌচালয়ের সামনে থাকা বাগানে কয়েক মাস ধরে গাঁজা গাছ বাড়তে দেখা গিয়েছে বলে দাবি স্থানীয়দের।

অভিযোগ, একাধিকবার সাধারণ মানুষ নিজেরাই গাছ তুলে ফেললেও ফের নতুন করে গজিয়ে উঠছে সেই গাছ। ফলে হাসপাতাল চত্বরে বেআইনি গাঁজা চাষের পিছনে কারা জড়িত, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় ব্যবসায়ী ও রোগীর পরিজনেরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ হাসপাতাল প্রশাসন ও পুলিশ।

এদিকে সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা খতিয়ে দেখতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে নেমেছেন বিজেপি বিধায়কেরা। সম্প্রতি বারাসত হাসপাতালেও যান স্থানীয় বিজেপি বিধায়ক। হাসপাতাল চত্বরে বেআইনি স্টল সরানোর নির্দেশের পাশাপাশি রোগী পরিষেবা আরও উন্নত করতে হাসপাতাল সুপারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.