জেলা

জামুড়িয়ায় পুলিশের অভিযান, উদ্ধার সোনা-রুপোর অলঙ্কার

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ রুপো ও সোনার অলঙ্কার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে দামোদরপুর বেডপাড়ায় অভিযান চালায় জামুড়িয়া থানার পুলিশ। অভিযান চালানো হয় অবিষেক বেডের বাড়িতে।

পুলিশের দাবি, বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৮৪০ গ্রাম রুপোর অলঙ্কার এবং ৭ গ্রাম সোনার অলঙ্কার উদ্ধার করা হয়েছে। পুলিশি অভিযান টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপরই উদ্ধার হওয়া সমস্ত অলঙ্কার বাজেয়াপ্ত করে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে জামুড়িয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া অলঙ্কারগুলি কোথা থেকে এল এবং এর সঙ্গে কোনও বেআইনি কারবারের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।

পলাতক ব্যক্তির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হওয়া সোনা ও রুপোর অলঙ্কারের প্রকৃত উৎস এবং মালিকানা সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে জামুড়িয়া থানার পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.