দেশ

ফ্লাইদুবাই বিমানে ভয়াবহ হামলা, শতাধিক প্রাণ বাঁচালেন ভারতীয় পাইলট! ককপিটের ভিতরের ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর

ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে ভয়াবহ ককপিট হামলার ঘটনায় সাহস ও উপস্থিত বুদ্ধির নজির গড়লেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর। শতাধিক যাত্রীর প্রাণ বাঁচানোর জন্য তাঁকে ‘হিরো’ বলে প্রশংসা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একইসঙ্গে তাঁকে ইজরায়েলের পরবর্তী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ সম্মানের জন্য আমন্ত্রণও জানানো হয়েছে।
৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আভিভ যাচ্ছিল FZ1073। মাঝ আকাশে আচমকাই কো-পাইলট প্রার্থনার জন্য আসন ছেড়ে ওঠেন। কিছুক্ষণ পরই পিছন থেকে ক্যাপ্টেন মচ্ছরের মাথায় পরপর আঘাত করা হয়। প্রথমে বিমানেই কোনও যান্ত্রিক সমস্যা হয়েছে বলে মনে করেছিলেন তিনি। পরে বুঝতে পারেন, কো-পাইলটই তাঁর উপর হামলা করছেন।
আঘাতে দৃষ্টি ঝাপসা হয়ে গেলেও বিমানটি দ্রুত নীচে নামতে শুরু করেছে বুঝতে পারেন মচ্ছর। ককপিটের দরজা খোলার চেষ্টা করেও প্রথমে ব্যর্থ হন তিনি। বাইরে থেকে যাত্রীদের চিৎকার শুনে বুঝতে পারেন, আর দেরি হলে ভয়াবহ বিপদ হতে পারে।
শেষ শক্তিটুকু দিয়ে ককপিটের দরজার কাছে পৌঁছে ভিতরের নব ঘুরিয়ে দরজা খুলে দেন তিনি। এরপর যাত্রী ও ক্রু সদস্যরা ককপিটে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিমানটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে।
ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদী হামলার চেষ্টা’ হিসেবে বর্ণনা করেছে সংযুক্ত আরব আমিরশাহির কর্তৃপক্ষ। অভিযোগ, ওমানের নাগরিক কো-পাইলট ক্র্যাশ অ্যাক্স দিয়ে মচ্ছরের উপর হামলা করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.