জেলা

BREAKING NEWS: রিষড়া স্টেশনে ডাউন দুন এক্সপ্রেসে আগুন আতঙ্ক, আতঙ্কিত যাত্রীরা

হুগলির রিষড়া স্টেশনে আগুনের আতঙ্ক ছড়াল আপ দুন এক্সপ্রেসে। শনিবার রাত প্রায় ন’টা নাগাদ ১৩০০৯ নম্বর আপ দুন এক্সপ্রেস রিষড়া স্টেশনে ঢোকার মুখে ট্রেনের সামনের দিকের একটি জেনারেল কামরার নিচে ব্রেক শু-তে আগুন দেখতে পান রেলকর্মীরা। পরিস্থিতি বুঝে রিষড়া স্টেশনে ট্রেন থামিয়ে দেন চালক।
প্রত্যক্ষদর্শী ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুনের জেরে স্টেশন চত্বর ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কিত যাত্রীরা তড়িঘড়ি ট্রেন থেকে নামতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই স্টেশনজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রিষড়া দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। তবে দমকল পৌঁছনোর আগেই ট্রেনের কর্মীরা স্টেশন ও ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৩০ মিনিট রিষড়া স্টেশনে দাঁড়িয়ে থাকার পর ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।
কী কারণে ব্রেক শু-তে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.