বিশ্ব

টানা ৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অপেক্ষা, অতঃপর মেক্সিকো উপসাগরের অতলে তলিয়ে গেল ৭০ বছরের কিংবদন্তি!

দুপুর ১টা থেকে রাত ৯টা—টানা আট ঘণ্টার এক রুদ্ধশ্বাস অপেক্ষা! রাতের অন্ধকার নেমে আসার পরেও বিশাল এক ছায়ামূর্তির মতো জলের ওপর ভেসে ছিল সে। যেন কিছুতেই হার মানতে চাইছিল না! অবশেষে শেষ মুহূর্তে একপাশে কাত হয়ে নিমেষেই মেক্সিকো উপসাগরের অতল গহ্বরে তলিয়ে গেল টাইটানিকের চেয়েও ১০৮ ফুট বড় কিংবদন্তি জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’। কোনো দুর্ঘটনা নয়, বরং ১ কোটি ৩৫ লক্ষ ডলারের এক গোপন ও সুপরিকল্পিত অভিযানে কোনো বিস্ফোরক ছাড়াই ডুবিয়ে দেওয়া হয়েছে ৭০ বছরের পুরনো এই জলযানটিকে।
কিন্তু কেন এমন পরিণতি? এর পেছনে রয়েছে এক দারুণ চমক! ধ্বংস নয়, বরং সমুদ্রের তলদেশে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবাল প্রাচীর গড়তেই এই বিশাল আয়োজন। একসময় ঘণ্টায় ৬৬ কিলোমিটার গতিতে আটলান্টিক জয় করে বিশ্বরেকর্ড গড়া এবং হলিউড তারকা থেকে মার্কিন প্রেসিডেন্টদের বহন করা এই জাহাজটি দীর্ঘদিন অবহেলায় পড়ে ছিল। এবার সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০ ফুট গভীরে শায়িত হয়ে টুনা ও মার্লিনের মতো সামুদ্রিক প্রাণীদের নতুন আবাস এবং ডুবুরিদের জন্য এক রোমাঞ্চকর গন্তব্য হিসেবে নতুন জীবন পেল এই মহীরুহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.