খেলাধুলা

প্রথম T20 তে ৪ রানে হার ভারতের !

নিজস্ব সংবাদদাতা : শেষ ওয়ানডেটা ভালো হলেও প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে আবার হতাশ হতে হয়। কালকের ম্যাচে ভারত তাদের নতুন প্রজন্মের খেলোয়াড়দের মাঠে নামিয়েছিলেন । কাল রোহিত শর্মা,বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা কেউ মাঠে নামেননি। টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট নতুন প্রজন্ম নিয়ে যাত্রা শুরু করতে চেয়েছিলেন। কিন্তু প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ই তার ফল দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৪৯-৬। বিপক্ষে ভারত করে ২০ ওভারে ১৪৫-৯। ৪ রানের জন্য ভারতের হার হয়। আগের দিনের ম্যাচ ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। কিন্তু স্টেডিয়ামের পিচ ও স্ট্রোক খেলার জন্য সঠিক ছিল না। এই পিচেও নিজের প্রতিভার এক ঝলক দেখান ২০ বছরের এই তারকা। হাঁ ঠিকই ধরেছেন তিলক বর্মা। প্রথম ম্যাচে তিনি ২২ বলে ৩৯ রান করেন এই ২০ বছর বয়সী বাঁ -হাতি ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে তিলক রানের খাতা খোলেন পর পর দুটি ছয় মেরে।

কিন্তু পরে ম্যাচটা ঘুরিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান পেসার জেসন হোল্ডার। ১৬তম ওভারে বল করতে এসে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে প্যাভিলিয়নের দিকে রওনা হতে বাধ্য করেন হোল্ডর সেই ওভারে রান আউট হন সঞ্জু স্যামসন। ১৯ তম ওভারে আরশদীপ সিং এর দুটি চার মেরেও কোন লাভ হয়নি। শেষ ওভারে ভারতের দরকার ১০ রান কিন্তু ভারত ১৪৫ রানেই থেমে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.