জেলা

শিলিগুড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ দুই নারী !

নিজস্ব সংবাদদাতা : বন্ধুত্ব থেকে প্রেমের শুরু। এরপর মন্দিরে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুই নারী। শিলিগুড়ির বাসিন্দা স্বপ্না বসাক ও প্রিয়াঙ্কা বসাক। মন্দিরে গিয়ে দেবীকে সাক্ষী রেখে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু দুই নারীর বিয়ে মেনে নেয়নি পরিবার। এমনকি অভিযোগ, পরিবারের তরফে তাঁদের ভয় দেখানো হচ্ছে। দেওয়া হচ্ছে হুমকিও।শিলিগুড়ির বাসিন্দা দিশা বসাক এবং মীরা বসাক।ছয় মাস আগে তাদের দেখা হয় এবং পরিচয় হবার পরে একে অন্যের কাছাকাছি চলে যান। দুজনেই একটি বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করেন।তারা জানান কাজের জায়গাতে কেউ তাদের বিরুদ্ধে যান নি, কিন্তুু বাড়িতে এবং পাড়ায় তাদের হুমকি দিচ্ছে মানুষ।এমনকি তাদের ঘরছাড়া এবং এলাকা ছাড়া করবার হুমকি দেওয়া হচ্ছে। তারা বাধ্য হয়েই প্রশাসনের দারস্থ হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের সব ধরনের সাহায্যের কথা বলা হলেও তারা ভয় পাচ্ছেন। তারা জানিয়েছেন তারা মেয়রের কাছে যাবেন এবং সমস্ত ঘটনা খুলে বলবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.