জেলা

বেধড়ক মারধর করে পরিযায়ী শ্রমিককে হত্যা

পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগে বাড়ছে চাঞ্চল্য। ঘটনায় গুরুতর আহত মৃতের ভাইও। টাকা চাইতে গিয়েই খুন হন বলে দাবি জানালো নিহিতের পরিবারের। ঘটনা মালদহের ইংরেজ বাজার থানার বাগবাড়ি অঞ্চলের। জানা যায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা সহ ৬ জন। ঘটনা প্রকাশ্যে আসতেই পলাতক অভিযুক্তরা। পুলিশ জানান, মৃতের নাম আমির শেখ।
জানা গিয়েছে, নিহত আমির শেখ ৪০০০ টাকা পেতেন। যেটি ভিন রাজ্যে কাজে যাওয়ার দাদনের টাকা। সেই টাকা চাইতে গিয়ে বোনা সেখ সহ ৬ থেকে ৭ জনকে মিলে তাকে মাটিতে ফেলে বেধরক মারধর করেন বলে অভিযোগ। লাঠি, লোহার রড দিয়ে ক্রমাগত মারধর করা হয়। বাঁচাতে গিয়ে আহত আমিরের ভাই সুরাজও।
এরপর রক্তাক্ত অবস্থায় তাঁদের দুজনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা মালদহ মেডিক্যাল হাসপাতালে তাঁদের নিয়ে যায়। সোমবার দুপুরে মৃত্যু হয় আমির শেখের । ঘটনায় ইংরেজ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.