নিজস্ব সংবাদদাতা : আজ অরবিন্দপল্লীতে সোমা সরকার নামে 51বছরের এক মহিলার মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ওই মহিলা বুটিকের ব্যাবসা করতেন। বুটিকের ব্যবসা ছিল মহিলার। অরবিন্দপল্লী তিনি ফ্ল্যাটে একাই থাকতেন। মেয়ে মাটিগাড়ায় থাকেন। শুক্রবার সকাল থেকেই মহিলা ফোন ধরছিলেন না।এরপর প্রতিবেশী আরেক মহিলাকে ফোন করেন তার মেয়ে। তিনি যখন ফ্ল্যাটে যান দেখেন ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ ছিল । দরজা খুলেই ভেতরে যেতেই মহিলার দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। ঘটনার পরই মাটিগাড়া থেকে মহিলার মেয়ে ও পরিচিতরা পৌঁছায়। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশও ঘটনাস্থলে যায়।
প্রাথমিকভাবে মহিলাকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।পুলিশের তরফে ভিডিওগ্রাফিও করা হয়েছে। মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেশীদের অনুমান ওই মহিলাকে খুন করা হয়েছে।






