অফবিট

এবার খুব সহজে ছাড়তে পারবেন সিগারেট! কিন্তু কিভাবে ? জানুন বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা : সিগারেট এমন একটি বস্তু যা মানুষকে ভিতর থেকে তছনছ করে দেয়। ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ এটা জানা সত্ত্বেও মানুষ ধূমপান করে।একটি পরীক্ষার দ্বারা জানা যায় যে যত দিন যাচ্ছে, সকলের মধ্যে সিগারেট খাবার প্রবণতা তত বাড়ছে। এমনটাও দেখা যায় যে যারা একবার সিগারেট খেতে শুরু করে, তারা আর সহজে এই অভ্যাস ছাড়তে পারে না। কিন্তু এমন অনেকেই আছে যারা ধূমপান ছাড়ার জন্য অনেকভাবে চেষ্টা করে, তবু কোনো ক্ষেত্রে লাভ হয় না। তবে যারা সত্যি করে সিগারেট ছাড়তে চায় তাদের জন্য রয়েছে কিছু সহায়ক খাদ্য।

চিকিত্‍সক ও মনোবিদদের পরামর্শ অনুযায়ী সিগারেট ছাড়ার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে নিজের ইচ্ছাটাই। কিন্তু সেটাকে সাহায্য করে বেশ কিছু জিনিস। সিগারেট ছাড়ার পর শরীরের মধ্যে এক অন্যরকম অস্থিরতা শুরু হয়।যার জন্য প্রয়োজন খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন। যা সিগারেট ছাড়ার পর নিকোটিন উইথড্রয়াল সিম্পটমে আক্রান্ত হলে সাহায্য করবে সিগারেটের তীব্র আকর্ষণ ভুলতে ।

•মৌরি
দিনে কোন সময় সিগারেট খেতেন সেই দিকে নজর রাখতে হবে।এরপর সিগারেট খাওয়ার সেই সময়টাতে কয়েক দানা মৌরি মুখে দিয়ে দিতে হবে। তাই বলে এই নয় যে অতিরিক্ত মৌরি খেতে হবে।তবে সব সময় মৌরি থাকলেও তা খেতে হবে নিয়ন্ত্রণে। কারণ যেকোনো মশলা আমাদের স্নায়ুকে উদ্দীপ্ত করে সেই মশলার প্রতি আসক্ত করে তুলতে পারে। তার জন্যে শরীরের কোনো আসক্তিই উপকারী নয়।

•চুইংগাম
মিন্ট নিকোটিনের আসক্তি কমাতে অনেক সাহায্য করে। সেই জন্য সিগারেট ছাড়তে চাইলে সব সময় সঙ্গে রাখা প্রয়োজন মিন্ট ফ্লেভারের চুইংগাম। বাজারে প্রচুর পরিমাণে নিকোটিন গাম পাওয়া যায়,যা শরীরের ক্ষেত্রে অনেক ক্ষতিকারক।এর বদলে মিন্ট ফ্লেবারের চুইংগাম হলো অন্যতম এক উপায়।

• জল
সিগারেটের আকর্ষণ কমানোর জন্য জল অত্যন্ত উপকারী। শরীরের প্রয়োজন বুঝে ঠিক সময়ে জল পান করতে হবে। আমাদের শরীরের মধ্যে থাকা অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে এই জল। এমনকি জল শরীরের ভেতরটা আদ্র রাখার জন্য উপকারী। যে কারণে সিগারেট ছাড়ার পরে অস্থিরতার সৃষ্টি হলে তা অনেকটাই কমিয়ে দিতে পারে জল পানের অভ্যাস। তবে এসময় ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলুন। কারণ তার ফলে জলের চাহিদা বেড়ে যায় অনেকটা। যার ফলে শরীর শুষ্ক হয়ে যায় এবং স্নায়ু , পেশি ক্লান্ত হয়ে পড়ে। ফলে আবার সিগারেটের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.