জেলা

রাখি বন্ধন উৎসব ২০২৩ উপলক্ষে সাংস্কৃতিক দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা :-পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ মেমারি ২নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনা পাহাড়হাটি বাজারে রাখিবন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস পালিত হলো বুধবার।অনুষ্ঠানের শুরুতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর প্রতিকৃতিতে মাল্যদান করেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গফর মল্লিক ও বিশিষ্ট সমাজসেবী হরিসাধন ঘোষ।

প্রদীপ প্রজ্বালন করেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই অনুষ্ঠান মঞ্চে নৃত্য আবৃত্তি ও সংগীত মধ্য দিয়ে অনুষ্ঠান উদযাপন করা হয় পাশাপাশি পথ চলতি মানুষদের রাখি পড়ানো এবং মিষ্টিমুখ করানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেমারি দু’নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গফফার মল্লিক, যুব কল্যাণ দপ্তরের আধিকারিক মোঃ সামসাদ আলম, বিশিষ্ট সমাজসেবী হরিসাধন ঘোষ, অমর সাহা, সকল পঞ্চায়েত সমিতির সদস্য প্রদান ও উপপ্রধান ও আরও অনেক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.