যে যে বিশ্ববিদ্যালয়ে বা প্রতিষ্ঠান নির্বাচন হয়নি সেখানে অবিলম্বে নির্বাচন করাতে হবে। সব দিক দেখেই নির্বাচন করতে হবে নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং ও ছাত্র মৃত্যুর ঘটনায় উদ্দিগ্ন প্রধান বিচারপতি। যাদের সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে তাদের ২৪ ঘন্টার মধ্যে হোস্টেল ছাড়তে বলুন বিশ্ববিদ্যালয়কে পরামর্শ প্রধান বিচারপতির। বিশ্ববিদ্যালয়ের আইনজীবী সৌম্য মজুমদার বলেন, “যাদের সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে তারা যাতে হোস্টেল ত্যাগ করে তা দেখতে হবে। রুমে রুমে গিয়ে তাদের খুজে ২৪ ঘন্টার মধ্যে বের করে দিন। বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আরোও জানান, বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানোর চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।
মামলাকারী সুদীপ রাহার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসন নেই। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গাইড লাইন ফ্রেম করে আদালতকে সহযোগিতা করবে।রাজ্য, বিশ্ববিদ্যালয়, ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
আগামী ১৯ সেপ্টেম্বর মামলার ফের শুনানি। মামলাকারীর আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় জানান – রাজ্যের অনেক গুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন সেখানে কোনো এন্টি র্যাগিং কমিটিই নেই। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের কোনো নির্বাচন হয়নি দীর্ঘদিন ধরে।
সে ব্যাপারে রাজ্যকে দেখার নির্দেশ অবিলম্বে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এন্টি র্যাগিং স্কোয়াড বানাতে নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। অ্যান্টি রাগিং কমিটি বা স্কোয়াড না থাকলে সেটা তৈরি করতে হবে।







