আবারও নতুন করে ছড়াল শঙ্কা, ফের করোনা আতঙ্ক। চিন-সহ বিশ্বের বিভিন্ন দেশে ফের মারণ জাল ছড়াচ্ছে করোনা। গত এক সপ্তাহে গোটা বিশ্বে করোনার প্রায় ৩৬ লক্ষ কেস মিলেছে। একইসঙ্গে বিগত ৭ দিনে মৃত্যুও হয়েছে ১০ হাজার জনের। চিন ছাড়াও আর্জেন্টিনা, ব্রাজিল ও জাপাতেও দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এহেন পরিস্থিতিতে পর্যালোচনা বৈঠকের ডাকি দিয়েছে ভারতও।
মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রক জানান, ‘হঠাৎ করেই জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিল, চিন-এ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া যথেষ্ট উদ্বেগের। চিনের পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং করতে হবে, এতে করোনার প্রজাতি ট্র্যাক করা সম্ভব ভারতের SARS-CoV-2 Genomics Consortium নেটওয়ার্কের মাধ্যমে। এতে বোঝা যাবে ভারতে নতুন কোনও করোনা প্রজাতি এসেছে কী না। যদি জিনোম সিকোয়েন্সিং-এ নতুন কোনও প্রজাতি ধরা পরে, তবে শীঘ্র পদক্ষেপ সম্ভব হবে।’
চিনে গত কয়েকমাস যাবৎ লকডাউনের জেরে জনগণ প্রবল বিক্ষোভ দেখানোয় বিধিনিষেধ শিথিল করা হ। যার ফলে দৈনিক সংক্রমণ বৃদ্ধি যথেষ্ট হারে বৃদ্ধি পেয়েছে। চিনের এই বাড়বাড়ন্ত সারা বিশ্বের জন্য কার্যতই উদ্বেগের বিষয়। আশঙ্কা ছড়াচ্ছে ক্রমাগত।







