অফবিট

পরোক্ষভাবে প্রানঘাতী রোগের কারণ হতে পারে তেলাপিয়া মাছ, কেন জানেন?

সুস্বাদু ও অল্প পরিমাণে কাঁটা হওয়ায় এই মাছটি ছোট বড় সবাই খেতে পছন্দ করে। মাছ চাষের ক্ষেত্রেও তেলাপিয়া মাছ চাষ বেশ জনপ্রিয় ও লাভজনক।তবে এই মাছটি রোজ রোজ খাওয়ার জন্য নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। কারণ প্রত্যোক্ষ ভাবে যোগ না থাকলেও পরোক্ষভাবে নানা প্রাণঘাতী রোগের কারণ হতে পারে মাছটি।

চাহিদা পূরণের জন্য খামারে চাষ করা হয় এই মাছ।এক একটি খামারে প্রচুর পরিমাণে চাষ হয় তেলাপিয়া মাছের।তবে খামারে মাছেদের খাবার হিসেবে হাঁস-মুরগির বিষ্ঠা দেয়া হয়। আর সেগুলো খেয়েই তেলাপিয়া বড় হয়। এই খাবার খেয়ে মাছের তেলাপিয়ার শরীরে রোগ-জীবাণু ছড়িয়ে পড়ে।সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের বিশেষজ্ঞরা দাবি করেন তেলাপিয়া মাছ খেলে মারণ রোগ ক্যান্সারের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। মার্কিন গবেষকরা খুঁজে পেয়েছেন, তেলাপিয়া চাষের জন্য যে রাসায়নিক ব্যবহার করা হয়, তাতে ডিবিউটিলিন (Dibutylin) এবং ডাইঅক্সিন (Dioxin) নামে দুই প্রকার ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে যা মানবশরীরে পক্ষে বিষাক্ত ও ক্ষতিকর।শুধু কি তাই, এসব তেলাপিয়া খাওয়া মানেই হার্ট অ্যাটাকের পথ সুগম করা।

গবেষকদের মতে, প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরির ক্ষেত্রে এই ডিবিউটিলিন ব্যবহার করা হয়। মার্কিন গবেষকদের কথায় এই বিষাক্ত রাসায়নিক শরীরে প্রবেশ করলে হাঁপানি এবং অ্যালার্জির মত সমস্যা দেখা দিতে পারে। সেইসঙ্গে ওবেসিটি অর্থাৎ স্থূলতার মতো সমস্যাও হতে পারে।গবেষকরা প্রায় ৮০০ এরও বেশি মাছের ওপর পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।তাই তেলাপিয়া মাছ একেবারেই স্বাস্থ্যকর নয় বরং শরীরের পক্ষে হানিকারক।

তবে কিছু ক্ষেত্রে তেলাপিয়া মাছের কিছু গুনাগুণ রয়েছে। পুষ্টিবিদরা দাবি করেছেন যে, তেলাপিয়া মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন (বি-১২), প্রোটিন, ফসফরাস ও পটাশিয়ামের মতো একাধিক পুষ্টিগুণ।এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এর তরফে তেলাপিয়া মাছকে গর্ভবতী মায়েদের জন্য খুবই উপযুক্ত বলে পরামর্শ দিয়েছেন।পাশাপাশি স্তন্যদুগ্ধ বৃদ্ধি করতেও তেলাপিয়া মাছ বিশেষ উপকারী।

উপরোক্ত কারনে জন্য যে কারণে গবেষকরা হোটেলে খাওয়ার সময় কিংবা বাজার থেকে কেনার সময় জিজ্ঞেস করে মাছ কিনতে বলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.