জেলা

দু’মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড সুন্দরবনের গ্রাম

দু’মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড অবস্থা হলো সুন্দরবনের বাজার ও গ্রামের। বসিরহাটের সুন্দরবনের মিনাখা ব্লকের গ্রাম পঞ্চায়েতের আমতলা বাজারে শনিবার সকালে আচমকাই হঠাৎই একটি টর্নেডো শুরু হয় দু মিনিট ধরে চলে এই ভয়ানক টর্নেডো। যার জেরে মালয়ারি ও আমতলার মত বেশকিছু গ্রাম ও বাজার লন্ডভন্ড অবস্থায় পরিণত হয় ব্যবসায়ীরা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। সকাল থেকে চলছিল বৃষ্টি তার মধ্যে হঠাৎ করে টর্নেডো চোখে পড়েন গ্রামবাসীদের। কোনরকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ এই ঝড়ে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামবাসীরা জানাচ্ছেন সমস্ত ঘর সহ বিদ্যুতের তার পড়ে বেশ কয়েকটি বাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়। যথেষ্ট ভোগান্তির মধ্যে পড়েছেন গ্রামবাসীরা। বেশ কয়েকটি গাছও ভেঙে পড়েছে যার ফলে অবরুদ্ধ হয়েছে বেশ কয়েকটি রাস্তা। ফলে বেশ কিছু রুটের অটো ও টোটো টোটো বন্ধ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.