Uncategorized

প্রধানের দায়িত্ব হস্তান্তর নিয়ে চাপান উতোর

আগের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতর প্রধান দুর্নীতি করেছে তাই চার্জ হস্তান্তর করছে না অভিযোগ বর্তমান বিজেপির প্রধানের। জেলায় ২২৩ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২২২ টির গ্রাম পঞ্চায়েতের প্রধান দায়িত্ব পেলেও দায়িত্ব পায়নি মহিষাদলের ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান, যা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

সম্প্রতি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে৷ দায়িত্ব পেয়েছেন নির্বাচিত প্রতিনিধিরা। তবে পূর্ব মেদিনীপুর জেলায় ২২৩ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২২২ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান দায়িত্ব পেলেও এখনো দায়িত্ব পাননি মহিষাদল ব্লকের ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান। যাকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে৷ দীর্ঘদিন শাসকদল তৃণমূল ক্ষমতায় ছিলো৷ প্রধান ছিলেন সম্পা কাঁপ। বর্তমানে ক্ষমতায় এসেছে বিজেপি৷ প্রধান হয়েছেন রামকৃষ্ণ দাস। নির্বাচন বিধি অনুসারে গত ২২ সে সেপ্টেম্বর নবাগত প্রধানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নোটিশ জারি হয়। তবে পূর্বতন প্রধান সম্পা কাঁপ না আসায় প্রধানের হাতে দায়িত্ব তুলে দেওয়া সম্ভব হয়নি৷ পঞ্চায়েত আইনের নিয়ম অনুসারে বর্তমান প্রধান রামকৃষ্ণ দাসকে কাজ চালানোর অনুমতি দেন বিডিও যোগেশ চন্দ্র মন্ডল। দুর্নীতির কারনে শাসকদলের প্রধান দায়িত্ব ভার অর্পণ করতে আসেননি বলে অভিযোগ করেছেন বর্তমান বিজেপির প্রধান রামকৃষ্ণ দাস। স্থানীয় বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানিয়েছেন, কেন প্রধানের দায়িত্ব দেওয়া হয়নি তা দেখবে নির্বাচন কমিশন। সেখানে আমাদের কিছু বলার নেই। তিনি চাইলে আইনি প্রক্রিয়া করতে পারেন। তাতে আগের প্রধান বুজবেন।

বিডিও যোগেশচন্দ্র মন্ডল জানিয়েছেন, পূর্বতন প্রধান সম্পা কাঁপ অসুস্থ থাকার কারনে তিনি আসতে পারেননি। তাই দায়িত্ব বর্তমান প্রধানের হাতে তুলে দেওয়া যায়নি। তবে পঞ্চায়েতের আইনের নিয়ম অনুসারে গ্রাম পঞ্চায়েত চালানোর নির্দেশ দেওয়া হয়েছে নতুন প্রধানকে।
এখন দেখার কবে পূর্বতন প্রধান বর্তমান প্রধানের হাতে দায়িত্ব ভার তুলে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.