আগামী ১৬ ই অক্টোবর পঁচিশ বছর পার করতে চলেছে ‘ কুছ কুছ হোতা হ্যায় ‘। মাত্র ২৫ বছর বয়সে করন জোহরের প্রথম পরিচালিত এই সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। সেই কারণে মুম্বইয়ের পিভিআর ভারসোভায় আয়োজন করা হয়েছে এই সিনেমার বিশেষ স্ক্রিনিং। টিকিটের মূল্য মাত্র ২৫ টাকা।
সূত্রের খবর, কয়েক মিনিটেই সমস্ত টিকিট কিনে নিয়েছেন দর্শকরা। তাই আশা করা যাচ্ছে, প্রত্যেকটা শো থাকবে হাউসফুল। এমনকি এদিন ফ্যানদের উল্লাস উপচে পড়বে বলে জানিয়েছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।
জনপ্রিয় এই ছবি করণ জোহরের ঝুলিতে সেরা পরিচালকের পুরস্কার এনে দিয়েছিল। এই ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার ও বেস্ট বলিউড মুভি অ্যাওয়ার্ড পায়। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে সালমান খান ছবি অনুযায়ী ‘ আমন ‘ জাতীয় পুরস্কার পায়। ২৫ বছর পুরোনো ‘ কুছ কুছ হোতা হ্যায় ‘ র প্রতিটি চরিত্রকে দর্শকরা আজও একই রকম ভালোবাসে।







