জেলা

পিংলার জলন্ত সমস্যা রাগপুরের ভগ্নপ্রায় ব্রীজ। দ্রুত সংস্কারের আশ্বাস পূর্ত কর্মাধক্ষ্যের

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ৭নং গ্রাম পঞ্চায়েতের রাগপুরের জরাজীর্ন ব্রীজ বর্তমানে ভগ্নপ্রায়। তবুও জীবন হাতে নিয়ে চলছে সাধারন মানুষ থেকে পথচারী। প্রশাসনকে বারবার জানিয়েও নিরাশ এলাকাবাসী।

কেলেয়াড়া থেকে হাউর রেলষ্টেশান যাওয়ার একমাত্র প্রধান রাস্তা এটাই। জলচক, মালিগ্রাম সহ বহু গ্রামের ব্যাবসায়ী থেকে সাধারন মানুষ অতি অল্প সময়ে ট্রেন ধরতে এই রাস্তাকেই বেছে নেয়। বালিচক ষ্টেশানে ট্রেন ধরা গেলেও যা অত্যন্ত ঘুরপথে ও সময় সাপেক্ষ।

সেই রাগপুর ব্রীজ গত কয়েক বছর থেকে ভগ্নপ্রায়। সারানোর কোনো প্রশাসনিক উদ্দোগ নেই বলে জানায় এলাকাবাসী। হাউর ষ্টেশান যাওয়ার পথে অটো বা ট্রেকার চললেও, একমাত্র এই ব্রীজের কারনেই চলতে পারে না অনেক যানবাহন। উপায়হীন হয়ে অনেকটাই ঘুরপথে মানুষকে ঘুরে যেতে হয়।

ব্রীজ সংস্কারের দাবীতে একাধিকবার সরব হয়েছে এলাকাবাসী। কিন্তু কাজের কাজ হয়নি বলে অভিযোগ অনেকের।

যদিও এই ব্রীজ নিয়ে বর্তমান পিংলা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য জানায়, পূজোর পরেই এই ব্রীজ সংস্কারের কাজ করা হবে। যার ফলে উপকৃত হবে কয়েক হাজার মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.