রাজ্য

লক্ষ্য শিল্পের জোয়ার, ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমির দাম হ্রাসের ভাবনা নবান্নর

তৃতীয়বার ক্ষমতায় আসার পরবর্তীতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, লক্ষ্য হোক রাজ্যের শিল্পের জোয়ার ও কর্মসংস্থান। তাই শিল্পে বিনিয়োগ টানতে এবার ইন্ডাস্ট্রিয়াল পার্কের জমির দাম হ্রাস করতে চলেছে নবান্ন। এদিন রাজ্যের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়, এমনটাই সূত্রের খবর। তবে জমির দাম কতটা কমবে, কবে থেকে কমবে, তা এখনও স্পষ্ট নয়। শীঘ্রই উক্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে সামিল হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ সোমবার রাজারহাটে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে তিনদিন ব্যাপী জি-২০ সম্মেলনের আলোচনা সভার সূচনা হয়। সেই মঞ্চে ঐক্যের বার্তা দেন মুখ্যমন্ত্রী, ‘এই দেশ আমার দেশ, এটা আপনারও দেশ। গোটা বিশ্ব আমাদের মাতৃভূমি। একতাই আমাদের মূল মন্ত্র।’ রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে একজোট হয়ে উন্নয়নের ডাক দেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘জরুরি মানুষের উন্নয়ন করা।’

সরকারি সূত্রে খবর, শিল্পপতিদের আবেদন মেনেই এবার ইন্ডাস্ট্রিয়াল পার্কের জমির দাম কমাতে চলেছে রাজ্য। এই প্রসঙ্গে রাজ্যে ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বক্তব্য, ‘শিল্পপতিদের আবেদন মেনে ইন্ডাস্ট্রিয়াল পার্কের জমির দাম কমানোর কথা ভাবনাচিন্তা করছে রাজ্য। দ্রুত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.