Uncategorizedখেলাধুলা

৪০ বলে ১০০ রান করলো ম্যাক্সওয়েল

সমালোচনার পাল্টা জবাব দেয় কিছু ক্রিকেটার মুখে আর কিছু ক্রিকেটার ব্যাটে সেইরকমই পাল্টা জবাব দিল গতকাল অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। চলতি বিশ্বকাপে মাত্র ৪০ বলে সেঞ্চুরি করেন ম্যাক্স। এই সেঞ্চুরি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। ৯টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারি মারেন এই তারকা ব্যাটসম্যান। ৪৪ বলে ১০৬ রান করে একটি দূর্দান্ত ইনিংসের উপহার দেন নিজের দলকে।
এই ইনিংসের পরে ম্যাক্সওয়েল নিজের মুখে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা বলেন। আইপিএল এ খেলে ভারতের পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। যে কারণে নেদারল্যান্ডসের সাথে এই নজর কাড়া ইনিংস খেলে ও দ্রুততম সেঞ্চুরি করে ও এর কারণে আইপিএলের কথাও উঠে এসেছে। ওডিআই বিশ্বকাপের আগে ৪ টে ম্যাচে সেরম ভাবে ব্যাট চলেনি ম্যাক্সওয়েলের।
ম্যাচ শেষ হলে একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গত কয়েক বছরে আইপিএলে যত খেলা ভারতে হয়েছে আমি নিয়মিত সব ম্যাচে রান করেছি। আর সেই কারণে ওডিআইতে রান করতে পারিনি ঠিক মতো করে যার জন্য আমায় অনেক ধরনের কথার সম্মুখিন হতে হয়েছে। আর আমি এমনিতেও অন্যের বলা কথা নিয়ে বেশি চিন্তিত নই।

টি-টোয়েন্টির অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি ওডিআই খেলেছি ও আর সেই সফলতা তো আপনাদের সামনেই। আমি ঠিকঠাক পারফরম্যান্স দিলে দলের জয় লাভ হতেও পারে। আইপিএল চলাকালীন ভারতে বেশ অনেক সাফল্য পেয়েছি। তাই আমি নিজের পুরো কনফিডেন্স নিয়ে এসেছি ভারতের মাটিতে খেলতে। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে ৭৭ রান দিয়ে শুরু করেছিলাম। আইপিএলে এখনও পর্যন্ত আরসিবি হয়ে খেলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে ভারতের মাটিতে অনেক জয় পেয়েছেন ম্যাক্সওয়েল ও এই দলের অধিনায়ক বিরাট কোহলিও খুব সাপোর্ট করে ম্যাক্সওয়েল কে। আমার শেষ ২০ টি ওডিআই নিয়ে কথা বলে। কিন্তু আমি ৬ বছর ধরে বিভিন্ন মহাদেশের বিভিন্ন জায়গায় প্রতি চার মাসে একবার একটি ম্যাচ খেলতে হয় আমাকে। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৫১ বলে সেঞ্চুরির গন্ডি টপকান ম্যাক্সওয়েল। এবছর বিশ্বকাপে আরও দ্রুত শতরান পূরণ করলো। এই ব্যাপার নিয়ে কথা চলাকালীন তিনি বলেন আমি দ্রুততম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি রেকর্ড করতে খুবই ভালোবাসি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ব্যাট করে ৮ উইকেটে ৩৯৯ রান লক্ষ্য দেন। ৪০০ রান টার্গেট পেয়ে নেদারল্যান্ডস ৯০ রানে গুটিয়ে যায় ও ৩০৯ রানের ব্যবধানে অস্ট্রেলিয়া জয় লাভ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.