Uncategorizedজেলা

প্রেমে প্রতারণা, গোপন ছবি ভাইরাল ; লজ্জায় আত্মঘাতী ছাত্রী !

কুলিক নদীর পাড়ে বিসর্জন উপলক্ষ্যে প্রেমিক প্রেমিকা দশমীর মেলায় গিয়েছিল। মঙ্গলবার রাতে উচ্চমাধ্যমিকের ছাত্রী বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের দাবি, প্রেমিকের সঙ্গে নিজের গোপন ছবি সোশ্যাল মিডিয়াতে দেখার পর লজ্জায় আত্মঘাতী হয় ওই ছাত্রী।

বুধবার সকালে পুলিশ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভট্টদিঘি গ্রামের বাড়ি থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। বাড়ি থেকে উধাও অভিযুক্ত যুবক।

সূত্রে খবর, স্থানীয় রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল ওই মৃতা ছাত্রী। মৃতার পরিবারের তরফ থেকে প্রেমিকের সঙ্গে গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার বিরুদ্ধে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম আকাশ বর্মন, বয়স বাইশ। ছেলেটি থাকে রামপুর পঞ্চায়েতের দক্ষিণ ভট্টদিঘিতে, পেশায় তিনি অটো চালক।

মৃতার দাদার অভিযোগ, ‘গ্রামের ওই যুবকের সঙ্গে বোনের সম্পর্ক ছিল। কিন্তু পরবর্তীতে জানা যায়, ওই যুবক বিবাহিত। তাই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল বোন। এর পর থেকে ওই যুবক নানাভাবে হুমকি দিতে থাকে যুবক। তারপর বোনের ব্যক্তিগত ছবি ফেসবুকে ভাইরাল করে দেয় ওই যুবক। লজ্জা সহ্য করতে না পেরে বোন আত্মহত্যা করে।’ রায়গঞ্জ পুলিশ সুপার সানা আখতার বলেন, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.