গত মাসেই শান্তিনিকেতনের মুকুটে জুড়েছে নয়া পালক। ইউনেস্কো শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করার সময় মুখ্যমন্ত্রী ছিলেন বিদেশ সফরে।সেখান থেকেই এক্স হ্যান্ডলে তিনি শুভেচ্ছা জানিয়ে ঘনিষ্ঠ মহলে আনন্দ প্রকাশ করেন।কিন্তু তার পরই বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি পদক্ষেপে তৈরি হয় যথেষ্ট বিতর্কের।
সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন, আদর্শে তৈরি শান্তিনিকেতন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে যা নিঃসন্দেহে বাংলার বুকে এক বড় প্রাপ্তি। কিন্তু ইউনেস্কোর এই হেরিটেজ প্রাপ্তির ফলকে নেই রবীন্দ্রনাথেরই নাম!সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তীর নাম লেখা রয়েছে।আর এতে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ শান্তিনিকেতনবাসী।
গৌরবের নেপথ্য নায়ক কবিগুরুর নাম স্মৃতিধন্য বিশ্বভারতীর নামফলকে না থাকায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কালীঘাটের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠকে তিনি প্রতিবাদের সুর চড়িয়ে ফলকে রবীন্দ্রনাথের নাম ফেরানোর সময় দেন।তিনি আরও বলেন, “শুক্রবার সকালের মধ্যে নাম না ফেরালে আন্দোলনে নামবে জেলা তৃণমূল নেতৃত্ব।”







