নিজস্ব সংবাদদাতা: ২৮ মানে আবেগ, ২৮ মানে উদ্দীপনা। প্রতিবছর ২৮ শে আগষ্টের জন্য অপেক্ষা করে বাংলার তৃনমূল ছাত্র পরিষদ। কারন ২৮ শে আগষ্ট তৃনমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে রাজ্য তৃনমূল ছাত্র পরিষদ গান্ধি মূর্তির পাদদেশে একটি ছাত্র সমাবেশের আয়োজন করে। যেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তৃনমূল সূপ্রীমো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে ছাত্র সমাজ কোন পথে চলবে তার দিক নির্দেশিকা দেবেন তৃনমূল নেতৃত্ব থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে এই ছাত্র সমাবেশ ঘিরে ছাত্রছাত্রীদের উন্মাদনা তুঙ্গে। ভোর থেকেই বিভিন্ন কলেজের ছাত্রছাত্ররা কেউ বাস বা ট্রেনে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করে।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার কলেজ তৃনমূল ছাত্র পরিষদ ইউনিট কলেজ গেটে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করার পর প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিষ্ঠা দিবসে কলকাতা যাত্রা ঘিরে প্রতিটি ছাত্রছাত্রীর উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।







