সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাক্তন সভাধিপতি কমরেড হরেকৃষ্ণ সামন্ত গতকাল আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে শারীরিক অসুস্থতা বোধ করলে, পরিবারের সদস্যরা বড়মা হসপিটালে ভর্তি করেন। কিন্তু রাতেই তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। আজ সবং এর বাড়ীতে নিয়ে আসা হয় বামনেতার মৃতদেহ। শুধু জেলা পরিষদের সভাপতি ছিলেন না। সবং পঞ্চায়েত সমিতির ও সভাপতির দায়িত্ব সামলেছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মার শান্তি কামনায় শোকসন্তপ্ত শুধুমাত্র বাম সংগঠন নয়। শোকস্তব্ধ বিভিন্ন রাজনৈতিক দলগুলিও।







