অফবিট

বদল হতে চলেছে গণশক্তির সম্পাদক

সাম্প্রতিক তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ সিপিআইএম নেতা শতরূপ ঘোষকে উদ্দেশ্য করে বলতে শোনাগেছে যে, “সারদা নারদা শুনতে শুনতে আমি নীলকন্ঠ হয়ে গেছি, যদি জানতে চাও সারদার টাকার অংশ কে নিয়েছে তাহলে গণশক্তির মালিক কে জিজ্ঞেস কর”।
আর এবার সিপিআইএম মুখপাত্র গণশক্তির সম্পাদক বদল হতে চলেছে এরকমটাই গুঞ্জন শোনা যাচ্ছে। বর্তমানে গণশক্তি সম্পাদক হিসেবে রয়েছেন দেবাশীষ চক্রবর্তী। সূত্র মারফত এখনো পর্যন্ত যা খবর সেক্ষেত্রে গণশক্তির নতুন সম্পাদক হওয়ার দৌরে অনেকটাই এগিয়ে রয়েছেন সিপিআইএম নেতা শমিক লাহিড়ী।
দলের একাংশের দাবি, দক্ষিণ 24 পরগনার বর্তমান জেলা সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য শমিক লাহিড়ীর হাতে গনশক্তির পরিচালনার ভার যেতে পারে। বর্তমানে দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন শমিক বাবু। দলীয় সূত্র মারফত খবর সিপিএমের রাজ্য মুখপাত্রের দায়িত্ব শমিক বাবুর হাতে গেলে তার পরিবর্তে দক্ষিণ ২৪ পরগনার সিপিএম জেলা সম্পাদক হতে পারেন রাহুল ভট্টাচার্য।
উল্লেখযোগ্য বিষয়টি হলো, গণশক্তির দেখাশোনার জন্য এখন তিন জনের একটি টিম কাজ করে। সেই তিনজন হলেন শমিক লাহিড়ী, কল্যাণ মজুমদার ও পলাশ দাশ। গণশক্তি সম্পাদক হিসেবে লড়াই চলছে শমিক ও পলাশের। সেক্ষেত্রে কিছুটা এগিয়ে রয়েছেন শমিক।
কারণ হিসাবে যেটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হল, উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী পুরোপুরি সুস্থ নন, ফলতো জেলায় দল পরিচালনার জন্য একটা বড় সময় ব্যয় করতে হয় পলাশ বাবুকে। একই সাথে পলাশকেই পরবর্তীতে উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হতে পারে এমনটাই চর্চা চলছে লাল পার্টির অন্দরমহলে। এমনিতেও কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ার কারণে জেলা সম্পাদক থেকে সরতে হতো শমিক বাবুকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.