২০২৪ সালেই লোকসভা নির্বাচন, তবে তার আগেই যুব সমাজের মাঝে জনপ্রিয়তা হারানোর নতুন আশঙ্খা তৈরি হচ্ছে কেন্দ্রের শাসক দলের মাঝে। অপরদিকে শক্তিশালী হচ্ছে ইণ্ডিয়া জোট।
তবে বেকারত্ব যে হারে বেড়ে চলেছে দিনের পর দিন সেখানে গেরুয়া শিবিরের জনপ্রিয়তা কমে যাবার আশঙ্খা থেকেই যাচ্ছে। তবে এই আশঙ্খার সমাধানের উদ্দেশ্যে দিল্লিতে বিজেপির যুব সংগঠনের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেখানে কিভাবে দেশের যুব সমাজের সাথে বিশ্বাসযোগ্য সুসম্পর্ক তৈরি করা যায় মূলত সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
বিগত নয় বছরে মোদী সরকারের জন কল্যাণের সমস্ত প্রকল্প যুব সমাজের মাঝে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও নতুন ভোটারদের তালিকা তৈরী এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে তারা।







