খেলাধুলা

ম্যাক্সওয়েলের বাজিমাতে ঐতিহাসিক জয় অস্ট্রেলিয়ার

মুম্বইয়ের শহর মানেই স্বপ্নের শহর। স্বপ্ননগরীতে স্বপ্ন পূরণ করতে আসেন অনেকেই। আর সেখানেই এক স্বপ্নের ইনিংস খেললেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়াংখেড়েতে ২৯২ রানের টার্গেট তেমন কঠিন হয়তো ছিলনা। তবে আফগান বোলিং অজিদের ব্যাটিং অর্ডারের ভীত নড়িয়ে দিয়েছিল। তবে মেরুদন্ড হয়ে দাঁড়াল একজন। ৯১/৭ থেকে জয়ের শিখরে দলকে পৌঁছে দিলেন একজন। ম্যাক্সওয়েল ঝড় উঠলো মুম্বইয়ের মাঠে। ম্যাচ হয়তো অনেক আগেই শেষ হয়ে যেত। দুটি পয়েন্ট আফগানিস্তানের ঝুলিতে থাকতো। তবে নিজেরাই নিজেদের হার ডেকে আনলেন। দু ওভারে তিনবার সুযোগ দিয়ে দিলেন ম্যাক্সওয়েলকে। বাইশতম ওভারের শেষ বলটি সুইপ করেন। তবে সর্ট ফাইন লেগে মুজিবের ক্যাচ ফেলে দেওয়াই কাল হলো। যার ফলাফল এই বিধ্বংসী ঐতিহাসিক জয়।

সেমিফাইনালে যাওয়ার ভাগ্য নিজেদের হাতে রাখতে হলে শেষ দুই ম্যাচ জেতা জরুরী ছিল আফগানিস্তানের। সেই লক্ষ্যেই ম্যাচ খেলতে নামেন তাঁরা। টসে জিতে ব্যাটিং করে নেয় আফগান দল। ইব্রাহিম জারদানের ব্যাটে আসে শতরান। দ্বিতীয় ইনিংস দারুণ শুরু করে আজ়মাতুল্লা, নাভিন ও রশিদরা। হ্যাট্রিকের সুযোগও আসে আজ়মাতুল্লার কাছে। সেই হ্যাট্রিক বলের মোকাবিলা করেন গ্লেন। তবে অস্ট্রেলিয়ার ওপর চাপ সৃষ্টি হয় স্টার্কের আউটের পর। আফগানিস্তানের শুধুমাত্র দরকার ছিল ম্যাক্সওয়েলের উইকেট। তবে সেটি আর হলো। তিনবার সুযোগ করে দিলেন তাঁরা। অধিনায়ক কামিন্সের ভূমিকাও এদিন ম্যাচে ছিল চূড়ান্ত।

যখন ম্যাক্সওয়েল স্কোরবোর্ডটি ধরে রেখেছিলেন তখন অপরদিকে উইকেট ধরে রেখে তাঁকে সহায়তা করছিলেন। গ্লেন ম্যাক্সওয়েল এবং প্যাট কামিন্স ইতিহাসের পাতায় তাদের নাম খোদাই করেছেন কারণ তারা প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব এবং সৈয়দ কিরমানির রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

যন্ত্রনাকাতর ম্যাক্সওয়েলের ব্যাটে আসে ২০১ রানের অবিশ্বাস্য অপরাজেয় ইনিংস। যেই অস্ট্রেলিয়া দল একটা সময় মুখ লোকাচ্ছিলেন ড্রেসিংরুমে, তাঁরাই জয়ের উচ্ছ্বাসে মাতলেন শেষে। ম্যাক্সওয়েল মনে করিয়ে দিলেন ৮৩র বিশ্বকাপে জিম্বাবয়ের বিরুদ্ধে কপিল দেবের ইনিংস। তিনি প্রমাণ করলেন দেওয়ালে পিঠ ঠেকে গেলেও…এভাবেও ফিরে আসা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.