জেলা

সুন্দরবনে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার স্বপ্নভঙ্গ ক্রিকেটপ্রেমীদের, মাঝরাতেই ভস্মীভূত গোটা ভিডিও হল

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

আগামীকাল রবিবার অস্ট্রেলিয়া ও ইন্ডিয়া মেগাফাইনাল। উন্মাদনায় গোটা বিশ্ব যখন প্রহর গুনছে তখন একরাশ হতাশায় ভুগছে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা।

উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুললীতে একটি জনপ্রিয় ভিডিও হল ছিল। সেখানে গত তিন দিন ক্রিকেট বিশ্বকাপ দেখার জন্য প্রতিটি দলের জন্য প্রচার চলছিল। সেমিফাইনাল অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার হওয়ার পর গতকাল শুক্রবার গভীর রাত্রিতে হঠাৎই আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ভিডিও হলের একাধিক যন্ত্রপাতি সহ বসার জায়গা। কি কারনে আগুন লাগল তা জানতে ইতিমধ্যে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

৩৫ থেকে ৪০ বছরের এই ভিডিও হল টি এলাকায় একটি প্রাচীন ভিডিও হল বলে পরিচিত। বহু মানুষ এখানে আসতেন বিনোদনের জন্য। আগুন লেগে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে হতাশা ও একরাশ আক্ষেপ সুন্দর বনের মানুষের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.