বাড়ছে শীতের আমেজ। গতকাল মরশুমের প্রথম কুড়ির নিচে নামে তাপমাত্রা। আগামী তিনদিনে রাজ্যের তাপমাত্রা আরও কমতে চলেছে, জানিয়ে দিল হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার আরও পতন লক্ষ্য করা যাবে। উত্তর থেকে দক্ষিণ আগামী দুইদিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া?
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সপ্তাহের শেষে আরও কিছুটা নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। শীঘ্রই হাড় কাঁপানো শীত পড়বে। চলতি সপ্তাহেই ২-৩ ডিগ্রি তাপমাত্রার পারদ নামবে বলল হাওয়া অফিস। আগামী কিছুদিন পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১৫-২০ ডিগ্রির আশেপাশে থাকবে। কলকাতায় ১-২ ডিগ্রি নীচে কমবে তাপমাত্রা। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৮-২০ এর আশেপাশে থাকবে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই ।
তবে উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। কলকাতার আবহাওয়াও শুষ্কই থাকবে।






