আবারও আগ্নেয়াস্ত্রসহ পুলিশের জালে গ্রেফতার এক যুবক। ঘটনাটি ঘটেছে শান্তিপুরে।
পুলিশ সুত্রে খবর, গতকাল গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর স্টিমারঘাট সংলগ্ন এলাকায় হানা দেয়। ওই সময় পুলিশদের দেখে চম্পট দিতে দেখা যায় এক যুবককে। এরপর ওই যুবককে ধরে ফেলে স্থানীয় পুলিশ। একটি আগ্নেয়াস্ত্রসহ ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, ধৃত যুবকের নাম তাপস দাস, বাড়ি শান্তিপুর বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েতের গবরচর মাঝেরপাড়া এলাকায়। তবে শান্তিপুরের পুজোর মরশুমে একের পর এক আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার করতে সক্ষম হচ্ছে পুলিশ।গতকাল রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। পরপর ঘটে যাওয়া পুলিশের সফলতায় অত্যন্ত আনন্দিত শান্তিপুরবাসি। বৃহস্পতিবার ধৃত যুবককে আদালতে তোলে পুলিশ।







