স্কুলের ছাত্রীকে নিয়েই পলাতক প্রধান শিক্ষকের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষক। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ে। পলাতক শিক্ষকের নাম রতন আলী।ঢাকার ধামরাই থানার জামিরাবাড়ী এলাকার বাসিন্দা তিনি। মেয়েকে ফেরত পেতে পুলিশের সাহায্য নিয়েছে ওই পড়ুয়ার পরিবারের লোকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে,কালিয়াকৈর উপজেলার সাটুরিয়াচালা এলাকার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন রতন আলী। জানা গেছে যে ৬ মাস আগে ওই বিদ্যালয় শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। শিক্ষক ছিলেন গণিত বিভাগের। প্রথমে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করলেও, প্রধান শিক্ষকের অবসরপ্রাপ্তর প্রধান শিক্ষকের দায়িত্ব পান তিনি।
ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে ঘটনার দিন প্রাইভেট টিউশনের নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল ওই ছাত্রী। এবং এও জানা যায় যে গত তিনদিন থেকে ছুটি নিয়ে স্কুলে আসছেন না এই শিক্ষক রতন আলী। তারপরই আসলে কথা জানতে পারে সবাই। ইতিমধ্যেই ছাত্রীর পরিবার কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন। মেয়েকে সুস্থভাবে ফেরত পেতে কাকুতি মিনতি করছে মেয়ের পরিবার।
এই ঘটনায় স্কুলের অভিভাবকদের মধ্যে উঠেছে সমালোচনার ঝড়।







