বিধানসভায় বিজেপির’চোর চোর’ স্লোগান। যা নিয়ে রীতিমত উত্তপ্ত হচ্ছে রোজ রাজ্য। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ”যে সবথেকে বেশি চোর চোর করে চিল্লাচ্ছে তাকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেছে দুহাত খুলে। বিজেপি নেতারা পকেটমার। বিজেপি নেতারা চুরি করে চোর চোর করে চিল্লায়।
ছোটবেলায় আমরা শুনেছি যে চুরি করে সে কিছুটা দূরে দৌড়ে যাওয়ার পর চোর চোর বলে নিজেই চিত্কার করে”, শুভেন্দু অধিকারীকে এবং বিজেপিকে এভাবেই আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।







