Uncategorizedরাজ্য

অধিবেশন শেষের পর বিধানসভা চত্বরে কোনও বিধায়ক থাকতে পারবেন না। স্পিকারের বক্তব্যে পাল্টা প্রশ্ন শুভেন্দুর

“শৌচাগারে যেতে গেলেও কি স্পিকারের অনুমতি নিতে হবে?” বিধানসভার স্পিকারের বক্তব্যের পাল্টা প্রশ্ন শুভেন্দুর। অধিবেশন শেষের পর বিধানসভা চত্বরে কোনও বিধায়ক থাকতে পারবেন না। থাকতে হলে বিধায়কের অনুমতি নিতে হবে। এমনটাই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। একাধিক বিধিনিষেধ বিধানসভায় চালু করা হয়েছে। তাই নিয়েই ক্ষুব্ধ শুভেন্দু।

লোকসভায় এই বিধি চালু হলে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, মহুয়া মৈত্র ব্যান্ড বাজিয়ে দিতেন। অন্য রাজ্যে হলে তৃণমূল দাবি করত, জরুরি অবস্থা চলছে। রাজ্যের বিধানসভার স্পিকারের ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বিধানসভায় বিজয়োত্‍সব পালন করল বিজেপি। কেবল ভিতরেই নয়। বাইরেও মিছিল করেন বিজেপির বিধায়করা। বিধানসভায় কোনও রাজনৈতিক দল কর্মসূচি নিতে পারবে না। এমনই নির্দেশ দিয়েছিলেন স্পিকার। কিন্তু সেই নির্দেশকে সেভাবে মান্যতা কি দিলেন বিজেপি বিধায়করা? প্রশ্ন উঠেছে।

বিধানসভার ভিতরে লাড্ডু বিলি হল। একজোট হয়ে মিছিলও করলেন বিজেপি বিধায়করা। কেউ মাথায় গেরুয়া পাগড়ি, কেউ আবার গেরুয়া টুপি পরে বিধানসভায় এসেছিলেন। মহিলা বিধায়করাও মাথায় টুপি পরেছিলেন। অনেকের হাতেই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.