Uncategorizedজেলা

শস্যগোলার চাষিরা বৃষ্টির জেরে তীব্র সংকটে!

মিগযৌম এর পরোক্ষ প্রভাব পড়েছে বাংলা সহ শস্যগোলা পূর্ব বর্ধমান জেলায়। ফলে তীব্র ক্ষতিগ্রস্ত সমগ্র এলাকার চাষীরা। নিম্নচাপের জেরে টানা দুই দিন বৃষ্টিতে ব্যাপকভাবে জমিতে জমেছে বৃষ্টির জল। জেলার দক্ষিণ দামোদর এলাকায় ব্যাপকভাবে উৎপাদন হয় বাসমতি ধান যার সাবেকি নাম খাস ধান।  নিম্নচাপের টানা বৃষ্টির জেরে মাথায় হাত পড়েছে দক্ষিণ দামোদরের ধান চাষীদের। বৃষ্টির জলে জলমগ্ন সমগ্র ধান ক্ষেত। এলাকায় বেশ কিছু জমিতে সবেমাত্র শুরু হয়েছে ধান কাটার কাজ।। এলাকার ধান জমিতে গাছ ধান, কেটে রাখা ধান, জমা  করে রাখা ধান সবই জলের তলায়। স্বাভাবিকভাবেই তীব্র ক্ষতি গ্রস্থ শস্য গোলার চাষিরা। 

এলাকার চাষী প্রফুল্ল দত্ত, নবকুমার রায়, জীবন ভট্টাচার্য- রা জানান গোবিন্দভোগ ধান জলে ডুবে থাকার কারণে গুণগত মান হারাবে। ফলে চরম ক্ষতিগ্রস্ত দক্ষিণ দামোদরের রায়না,খণ্ডঘোষ সহ অনন্য এলাকার চাষীরা।

গত বছরেও এই প্রাকৃতিক দুর্যোগের কারণেই চরম ক্ষতির মুখে পড়েছিলেন শস্যগোলার অধিকাংশ চাষিরা । 

আবারও  এই  বছর সোনালী ফসল ঘরে তোলার আগেই প্রাকৃতিক দুর্যোগের কারণে  ক্ষতির সম্মুখীন হল চাষিরা। 

খণ্ডঘোষ ব্লকের বড় গোপীনাথপুর এর চাষী নিরঞ্জন তা জানান, ৪০ বিঘা জমিতে ধান চাষ করেছি তার মধ্যে বেশিরভাগই গোবিন্দভোগ ধান,টানা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হলাম। টানা বৃষ্টির জেরে ধানক্ষেত একেবারে জলমগ্ন তাই বৃষ্টি থামলেও কবে যে শুরু হবে ধান খামারে তোলার কাজ তা নিয়েও তিনি তীব্র চিন্তিত। 

রায়না এক ব্লকের আলু চাষী হারু নন্দী  জানান, ধানের পাশাপাশি এই এলাকায় ব্যাপকভাবে আলু চাষ হয় এবং আমরা আলু চাষিরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলাম এই প্রাকৃতিক দুর্যোগের কারণে। 

ক্ষতিগ্রস্ত ধান চাষী থেকে আলু চাষী প্রত্যেকই চাইছেন সরকারিভাবে তাদের সহযোগিতা করা হোক।  এত টাকা খরচা করে চাষ করে চাষীরা সর্বস্বান্ত হয়ে পড়েছে। 

সব মিলিয়ে শস্যগোলার চাষিরা টানা এই বৃষ্টির জেরে তীব্র সংকটে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.