রাজনীতি

ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিরোধীর

এর আগে বহুবার বিরোধীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক কটাক্ষ করেছেন। আর এবার লোকসভা নির্বাচনের আগে ফের একবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয় একাধিক কটাক্ষ করলেন। অন্যদিকে মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিবৃতিতে পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং টিএমসি নেতা শশী পাঁজা মুখ খুলে বলেন, “গিরিরাজ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন।”

মন্ত্রী শশী পাঁজা ফের মন্তব্য জানিয়ে বলেন, “বিবৃতিকে সমর্থন করার অর্থ নারী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর অপমানকে সমর্থন করা। এটা খুবই হতাশাজনক কারণ আমরা ভেবেছিলাম যে তারা গিরিরাজ সিংয়ের দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চাইবে। নারীর মর্যাদা সম্পর্কে তাদের ধারণা নেই। এটা বাংলা বা ভারতের সংস্কৃতি নয়”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.