বিনোদন

রুক্মিণী বাদ, এবার সৌমিতৃষার সাথে ঘনিষ্ঠ অবস্থায় ধরা দিলেন দেব!

চলতি বছর ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে দেবের আপকামিং ছবি ‘প্রধান’। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং বেঙ্গল টকিজের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি। বাঘযতীন, ব্যোমকেশ চরিত্রের পর দেবকে প্রথমবার পুলিশ অফিসারের চরিত্রে দেখার জন্য বহুদিন ধরেই মুখিয়ে ছিলেন দর্শকেরা। একের পর এক সিনেমায় দেব নিজেকে নতুনভাবে নিয়ে আসছেন দর্শকদের কাছে। টনিক ও প্রজাপতি-এর পর এবার পরিচালক অভিজিৎ সেনের হাত ধরে পর্দায় প্রধান। এই ছবির মুহরৎ থেকে শ্যুটিং সবটা ঘিরেই ছিল প্রচুর কৌতুহল।

ছবিতে দেবের পাশাপাশি সোহম চক্রবর্তীকে দেখা গিয়েছে পুলিশ অফিসারের ভূমিকায়। ছবির ট্রেলারে দেখা গিয়েছে, দেবের চরিত্রের নাম দীপক প্রধান। ট্রেলারের প্রথমেই দেব ও সৌমিতৃষার মিষ্টি সংসার দেখানো হয়েছে। অপরদিকে এক অসহায় বৃদ্ধ দম্পতিকেও দেখানো হয়েছে, যাঁরা ছেলের অত্যাচারে অতিষ্ট। এবার দেব ও এই বৃদ্ধ দম্পতি কীভাবে একসূত্রে বেঁধে যায়, সেটাই দেখার। ছবিতে ধূসর চরিত্রে দেখা যাবে একেনবাবু খ্যাত অনির্বাণ চক্রবর্তীকে।

এই ফিল্মে দেবের নাম দীপক প্রধান। সৌমিতৃষা অভিনয় করছেন দীপকের স্ত্রী রুমির চরিত্রে। সাধারণ মেয়ে রুমির জীবনে রয়েছে প্রচুর স্বপ্ন। কিন্তু সে তার স্বামীর সাপোর্ট সিস্টেম। বেশ কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সৌমিতৃষা কুন্ডু ছবিতে শেয়ার করা দৃশ্যটি জন্মদিনের। সৌমিতৃষার পরনে রয়েছে লাল-সাদা সালোয়ার-কামিজ। দেব পরেছেন ফুলস্লিভ টি-শার্ট ও ট্রাউজার। সামনে রাখা লাল রঙের হার্ট শেপড কেক কাটতে ব্যস্ত তাঁরা। সৌমিতৃষা কেক খাইয়ে দেন দেবকে। তৈরি হয় স্বামী-স্ত্রীর রোম‍্যান্টিক মুহূর্ত। ছবিগুলি শেয়ার করে সৌমিতৃষা লিখেছেন, সুপারস্টার দেবের সাথে তাঁর প্রথম ছবি এটি। এমনকি সৌমিতৃষা ঘোষণা করেছেন, আগামী 22 শে ডিসেম্বর নিকটবর্তী প্রেক্ষাগৃহে রিলিজ করতে চলেছে ‘প্রধান’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.