ক্রাইম

বীরভূমে খুন তৃণমূল নেতা, গ্রেফতার দুই বিজেপি কর্মী

ফের রাজনৈতিক হানাহানির নৃশংসতা দৃশ্য ফুটে উঠলো বীরভূমে। তৃণমূল নেতাকে পাথর দিয়ে থেতলে খুন করার অভিযোগ উঠলো দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম শেখ মাতিন, বয়স আনুমানিক ৫০। মৃতের বাড়ি পশ্চিম বড়তলা গ্রামে। ধৃত দুই বিজেপি নেতার নাম শেখ শাকিব ও শেখ রাজমত।

সূত্রের খবর, বুধবার রাত সাড়ে নটা নাগাদ বীরভূম জেলার খয়রাশোল ব্লকের অন্তর্গত কাঁকড়তলা থানার পশ্চিম বড়কলা গ্রামের অজয় নদীর চর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করে স্থানীয়রা। সেখান থেকে স্থানীয় নাকড়াকোন্দা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

মৃতের পরিবারের দাবি, দুর্ঘটনার দিন রাতে মাতিনের বাড়িতে বৈঠক ছিল। তার পরই একটি ফোন আসে। নদীর পাড়ে যাচ্ছেন বলে বেরিয়ে যান। এর পর ফিরে আসেননি তিনি। মৃত শেখ মাতিনকে পাথর দিয়ে থেতলে ক্ষুন করা হয়েছে বলে অভিযোগ করে তারা।

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই শেখ শাকিব ও শেখ রাজমতকে গ্রেপ্তার করে কাঁকড়তলা থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.