জমি সংক্রান্ত দ্বন্দ্বে ১০ বছরের নাবালকে শিশুকে নগ্ন করে মারধর করলো প্রতিবেশী যুবক। এমন ভয়ানক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া থানার চতরা চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীর নাম মোয়াজ্জেম মণ্ডল, বর্তমানে পলাতক তিনি। আরো জানা গেছে ওই জামেলা আটকাতে গেলে স্থানীয় পঞ্চায়েত প্রধানের মেয়ে বুলুজা বিবি কেও মারধর করে ওই অভিযুক্ত যুবক।রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসারত রয়েছে তারা।
স্থানীয় সূত্র জানা গেছে, জমি সংক্রান্ত ঘটনা নিয়ে দ্বন্দ্ব চলছিল ওই দুই পরিবারের মধ্যে। ঘটনার দিন ওই দ্বন্দ্বের জেরেই সাহারিয়া কে মারধর করতে শুরু করে ওই অভিযুক্ত যুবক। সেই ঝামেলা আটকাতে গেলে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মে বুলুজা বিবি কেও মারধর করে ওই যুবক। তারপর ওই নাবালকের কাকা হাবিবুল্লা মল্লিকেও রড দিয়ে মাথা ফাটিয়ে দেয় ওই যুবক। সঙ্গে সঙ্গে তাদের তিনজনকে নিয়ে যাওয়া হয় রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে। পরে অবস্থার অবনতির ফলে বুলুজা বিবিকে স্থানান্তরিত করা হয় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে।
তবে কেন এমন দ্বন্দ্ব ?সত্যিই কি পিছনে জমি সংক্রান্ত মামলা? না অন্য কিছু? তদন্ত করছে পুলিশ।







