Uncategorizedজেলা

বিধায়কের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে সামিল আদিবাসী ভূমিজ সমাজ পূর্ব বর্ধমান জেলা কমিটি

উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর বিরুদ্ধে পথে নামল আদিবাসী সংগঠন। পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান সহ বৃহত্তর আন্দোলনে সামিল হল ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ পূর্ব বর্ধমান জেলা কমিটি । বিধায়ক সুকুমার মাহাতোকে গ্রেপ্তারের দাবি জানানো হয় শুক্রবারের আন্দোলন থেকে। আদিবাসী ভূমিজ সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন কুমার সরদারের নেতৃত্বে শুক্রবারের আন্দোলন সংঘটিত হয়।

শুক্রবার তপন কুমার সর্দার বলেন, উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো যার জমির দলিলে জাতি কুর্মি লেখা আছে। তার জাতিগত শংসাপত্রে উল্লেখ আছে ভূমিজ। এই প্রথম বিধানসভায় একটি লজ্জাজনক ঘটনা, যেখানে একজন আদিবাসী একটা রিজার্ভ সিটের প্রতিনিধি হিসেবে আদিবাসীদের প্রতিনিধিত্ব করার জন্য বিধানসভাটাকেও কলঙ্কিত করছেন। যার বাবা কুড়মি তার ছেলে আদিবাসী কিভাবে হয়! আমরা দীর্ঘদিন যাবৎ প্রতিবাদ করে আসছি কিন্তু কোন ফলাফল পাইনি যার ফলে আমরা বৃহত্তর একটা কর্মসূচি নিয়েছি।
তপন সরদার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বলেন, আপনারা সোশ্যাল মিডিয়ার মারফত দেখে থাকবেন পূর্বস্থলী দুইয়ে ওখানকার মাহাতো পদবীধারীরা আগামী ১০ তারিখ আদিবাসী টুসু পড়ব, আদিবাসীদের কৃষ্টি কালচার নিয়ে একটা অনুষ্ঠান করছে। অনুষ্ঠান আদিবাসীদের কিন্তু যারা অনুষ্ঠান করছেন তারা আদিবাসী নয়। মাহাতোরা আদিবাসী তকমা পায় কিভাবে!এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র আদিবাসীদের প্রতি। এবং সেখানেও সেই বিধায়ক সুকুমার মাহাতো থাকছেন অতিথি হিসেবে। আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রী- কে ও জানিয়েছিলাম কিন্তু কোনরকমের সুরাহা হয়নি। বিধায়ক-কে গ্রেফতার করতে হবে এবং আদিবাসী সার্টিফিকেট ফেক ঘোষণা করতে হবে, এটা আমাদের দাবি। দাবি পূরণ না হলে আমরা আগামীতে আরও বৃহৎ আন্দোলনে সামিল হবো। আদিবাসীদের কোণঠাসা করা হচ্ছে, আর এটা আমরা মেনে নেবেনা বলেও হুশিয়ারি দেন তপন সর্দার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.