গর্তে অ্যাম্বুলেন্সের চাকা পড়তেই প্রাণ ফিরলো বৃদ্ধের। কি অবাক হচ্ছেন তো? অবাক হবারই কথা। এমন ঘটনা কস্মিন কালে কেইবা দেখেছে বলুনতো! তবে খানিকটা অবাক হলেও আসলেই ঘটেছে এমন ঘটনা।
এই অদ্ভুত কিন্তু ভালো ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। বছর আশির বৃদ্ধ দর্শন সিং ব্রারের। হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট সংগ্রহের পর পাতিয়ালা থেকে অ্যাম্বুলেন্সে করে কর্নালের কাছে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল।
পথে যাবার সময় রাস্তায় অ্যাম্বুলেন্সের চাকা পড়তেই নাতি খেয়াল করে দাদুর হাত নড়ে উঠেছে। চোখের ভুল নাকি নিশ্চিত করতে দাদুর বুকের বাম দিকে হাত রাখতেই আক্কেল গুড়ুম। নাতি বুঝতে পারে দাদু বেঁচে আছে। তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ঘুরিয়ে দর্শন সিং ব্রারেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে জীবিত বলে জানান। দর্শন সিং ব্রারের বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।







