দেশ

‘ভগবান জাতি-ধর্ম ভেদাভেদ করেননি, করেছেন পুরোহিতরা’ বিস্ফোরক ভাগবত

ধর্ম, শাস্ত্র, ভগবান প্রসঙ্গে ভিন্ন মত পোষণ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত।গতকাল অর্থাৎ রবিবার মুম্বইয়ের রবীন্দ্র নাট্য মন্দিরে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে ভাষণ দেন তিনি। সেদিন সংঘ প্রধানের বক্তব্যের একাংশ জুড়ে ছিল ‘শাস্ত্র’। ভাগবত-উবাচ, ‘শাস্ত্রের নামে অনেক পণ্ডিত যা বলেন, তা আসলে মিথ্যা। ভগবানের সামনে সকলেই মানুষ। তিনি জাতি-ধর্ম ভেদাভেদ করেননি, তা করেছেন পুরোহিতরা।’

অন্যদিকে, আরএসএস প্রধানের মতে সাধক রোহিদাসের মর্যাদা, তুলসীদাস, কবির এবং সুরদাসের থেকেও বড়। যার দরুন তাঁকে সাধক শিরোমণি বলা হয়। মোহন ভাগবতের কথায়, ‘সাধক রোহিদাস শাস্ত্রজ্ঞানে ব্রাহ্মণদের হারাতে পারেননি। তবে তিনি অনেকের হৃদয় স্পর্শ করতে পেরেছিলেন। তাদের ঈশ্বরে বিশ্বাসী করে তুলেছিলেন।’

ভাগবত-সংযোজন, ‘ধর্ম মানে শুধু পেট ভরানো নয়। নিজের কাজ করুন এবং আপনার ধর্ম মেনে তা করুন। সমাজকে ঐক্যবদ্ধ করুন এবং তার উন্নতির জন্য কাজ করুন। এটাই ধর্মের মূল কথা। এমন চিন্তা এবং উচ্চ আদর্শের কারণেই অনেক বড় বড় নাম, সাধক রোহিদাসের শিষ্য হয়েছেন।’ তাঁর এহেন বক্তব্য কার্যতই আলোড়ন ফেলেছে রাজনৈতিকমহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.