বিজেপি-তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তার মধ্যে উত্তাপ বাড়ছে নওশাদ সিদ্দিকির দাবি নিয়ে।আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি আগামী লোকসভা ইলেকশনে ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকেই লড়তে চান বলে আর্জি জানিয়েছেন দলের কাছে। দলের সবুজ সংকেত মিললেই তিনি নেমে পড়বেন ময়দানে। নওশাদ যদি ডাইমন্ড হারবারে পার্থী হন তাহলে তৃণমূল তথা অভিষেক ব্যানার্জির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
নৌশাদ বলেন, “আমি ডায়মন্ডহারবার আসন থেকে লোকসভা নির্বাচনে লড়তে চাই। দলকে তা জানিয়ে দিয়েছি। এখন দল বিচার-বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” শুধু ডায়মন্ডহারবার নয়, বেশ কয়েকটা আসন থেকে শুধুমাত্র একাই আইএসএফ লড়বে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তারা। পাশাপাশি অবশ্য সিপিএম ও কংগ্রেসের সঙ্গেও কথা চলছে তাঁদের। আসন সমঝোতা হলেই বেশ কিছু জায়গায় যৌথভাবেও লড়বে বলে জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
এখানে প্রার্থী হওয়ার একমাত্র লক্ষ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো। আগেই চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন আইএসএফ বিধায়ক। এবার তাকে হাতে-কলমে করে দেখাতে মরিয়া। তিনি দাবি করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তৃণমূল কংগ্রেসের নেতারা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি প্রাথী হলে ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত হারবেন এমনই আত্মবিশ্বাসী নওশাদ সিদ্দিকী।







