বিদেশ

দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে মৃত ৪৫

দক্ষিণ আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ লিম্পোপোতে একটি বাস খাদে পড়ে যায় এবং বাসটিতে আগুন লেগে যায় যার ফলে মৃত্যু হয় অন্তত ৪৫ জনের।বতসোয়ানার রাজধানী গ্যাবন থেকে দক্ষিণ আফ্রিকার মোরিয়া শহরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। বাসটিতে মোট ৪৬ জন যাত্রী ছিলেন। একজন এর মধ্যে থেকে শুধুমাত্র একটি ৮ বছর বয়সী মেয়ে বেঁচে যায়।

সেতুর উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি ১৬৫ ফুট গভীর খাদে পড়ে যায়।বাসটি ব্রিজের হ্যান্ড্রেলে ধাক্কা লেগে নীচে পড়ে গিয়ে মাটি স্পর্শ করার পর আগুন ছড়িয়ে পড়ে।তবে এই ধ্বংসস্তূপ থেকে সব লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.