রাজনীতি

সাগরদিঘিতে তুমুল উত্তেজনা কংগ্রেস কর্মী গ্রেফতারিতে

অকাল ভোটের সাগর দিঘিতে যেন উত্তেজনা ঢেউ ক্রমশ বাড়ছে। এক কংগ্রেস কর্মীর গ্রেপ্তার ঘিরে শনিবার সকাল থেকে নতুন করে উত্তেজনা চড়লো মুর্শিদাবাদের এই জনপদে। সাগরদিঘী থানা কার্যত অবরুদ্ধ করে বসে রয়েছেন কংগ্রেস ও বাম কর্মীরা। জানা গিয়েছে শনিবার দুপুরের দিকে সাগরদিঘী থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে উপনির্বাচন হতে চলেছে সাগর দিঘিতে। তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন ব্লক সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায় আত্মীয় হন। অধীরের জেলার এই কেন্দ্রে বামেদের সঙ্গে সমঝোতা করেছে কংগ্রেস। ব্যবসায়ী বাইরন বিশ্বাসকে দাঁড় করিয়েছে কংগ্রেস। বিজেপি প্রার্থী করেছে দিলীপ দাস কে। তিনিও কোটিপতি ব্যবসায়ী। একুশের বিধানসভা ভোটে বিজেপি দ্বিতীয় স্থানে ছিল। তবে এবার বাম কংগ্রেস জোট মরিয়া হয়ে লড়াই করতে নেমেছে উপ নির্বাচনে।

শনিবার সেই উত্তেজনার পারদ কিছুটা চড়ল। এদিন থানার গেট থেকে কংগ্রেস নেতারা স্পষ্ট করেছেন, বেলা যত বাড়বে জমা তত বাড়বে। শহিদুলকে ছাড়ার দাবিতে গোটা জেলা থেকে কংগ্রেস কর্মীদের সাগরদিঘী পৌঁছানোর ডাক দিয়েছে কংগ্রেস। সঙ্গে আছে বামে রাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.