দেশব্যাপী শুরু হয়ে গেছে গণতান্ত্রিক উৎসব। ২৪ এর লোকসভা ভোট হতে চলেছে অন্যতম তাৎপর্য নির্বাচন। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পরে গেছে। তবে ভোট নিয়ে প্রতিবছর উঠে আসে কারছুপির অভিযোগ। এবারও তার অন্যথা হলো না। আজ সকালে সুনীল সাহা নামের একজন ব্যক্তি ভোট না দিয়ে ফিরে আসতে বাধ্য হয়। কারণ সেখান থেকে তাকে বলা হয়েছে তিনি নাকি মৃত।
বঙ্গের ৩টি কেন্দ্রে চলছে প্রথম দফার ভোটগ্রহণের প্রক্রিয়া। আলিপুরদুয়ার হল তারমধ্যে অন্যতম। সেখানেই আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরের ভোট কেন্দ্রে উঠে এলো ভয়ংকর কারছুপির অভিযোগ। সেখানে অন্যান্য সাধারণ মানুষের মত সুনীল সাহা নামের ব্যক্তি নিজের ভোটকেন্দ্রে গণতান্ত্রিক উৎসবে শামিল হতে যান।
সেখানেই ঘটে গেল এক নজির ঘটনা। ১৩/১৩৮ নম্বর বুথে পৌঁছে তিনি জানতে পারেন, তিনি নাকি খাতায়-কলমে মৃত। তারপর সেই বুথের প্রিসাইডিং অফিসার জানিয়ে দেন আর কিছু করার নেই। তাই সেই ব্যক্তিকে হতাশ হয়ে ফিরে আসতে হল।







