গভীর রাতে জঙ্গল থেকে রাজ্য সড়কে উঠে তান্ডব চালালো দল ছুট দাঁতাল হাতি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল রাত ১০ টা নাগাদ জঙ্গল থেকে বেরিয়ে ঝাড়গ্রামের লোধাসুলি – ঝাড়গ্রাম ৫ নম্বর রাজ্যে সড়কে গড় শালবনী এলাকায় রাস্তার উপরে উঠে পড়ে হাতিটি। মূলত খবরের সন্ধানে জঙ্গলমহল ছেড়ে লোকালয়ে ঢুকে যায় হাতিটি। রাস্তার উপর উঠে পড়ায় রাস্তার উপর যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে।
এদিন রাস্তার উপর দাড়িয়ে পড়া গাড়ি গুলিতে খাবারের সন্ধানে তল্লাশি চালায় দাঁতাল হাতিটি। এদিন রাতভর শালবনী এলাকায় একটি পেট্রোল পাম্পেও হানা দেয়। ফলে ব্যাপক শোরগোল পরে যায় এলাকায়। তবে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কিছুক্ষণ ঘুরাঘুরি করার পর হাতিটি ফের জঙ্গলে চলে যায় বলে জানা যায়।







