বিনোদন

সুচিত্রা সেন: কেন অসময়ে অভিনয় ছেড়েছিলেন মহানায়িকা?

কলকাতা: বাংলা চলচ্চিত্রের দুই কিংবদন্তি, উত্তম কুমার এবং সুচিত্রা সেন। টলিউডের প্রথম সুপারহিট জুটি হিসেবে আজও ভক্তদের মনে অমলিন হয়ে আছেন তারা। উত্তম কুমারের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছিলেন সুচিত্রা। তারপর ঠিক কয়েক বছরের মধ্যেই নিজেকে গুটিয়ে নেন তিনিও। টলিউড ছেড়ে দেন অকালে।

সুচিত্রা সেন কেন অসময়ে অভিনয় ছেড়েছিলেন, সেই প্রশ্ন আজও ভাবায় ভক্তদের।

উত্তম কুমারের মৃত্যুর শোক:

উত্তম কুমারের মৃত্যুর ধাক্কা সামলাতে না সামলাতেই সুচিত্রা সেনের অভিনয় ছেড়ে দেওয়ার খবরে মুষড়ে পড়েছিলেন বাঙালি দর্শকরা। ৭০-এর দশকে অভিনয় ছেড়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন সুচিত্রা। টলিউড থেকে বলিউড, সব জায়গা থেকেই তিনি নিজেকে সরিয়ে নেন। অনেকে মনে করেন উত্তম কুমারের সাথে অভিনয় করতে না পারার আক্ষেপ থেকেই নাকি সুচিত্রা অভিনয় ছেড়েছেন।

ব্যক্তিগত সম্পর্ক:

উত্তম কুমার এবং সুচিত্রা সেনের ব্যক্তিগত সম্পর্ক ছিল খুবই ভালো। একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন তারা। যদিও টলিউডে গুঞ্জন ছিল তাদের মধ্যে নাকি গোপন প্রেম ছিল। ভক্তরাও চাইতেন উত্তম কুমার আর সুচিত্রা সেন বাস্তব জীবনেও এক হয়ে যান। কিন্তু সেটা সম্ভব ছিল না। কারণ তারা দুজনেই বিবাহিত ছিলেন।

অভিনয় ছেড়ে দেওয়ার কারণ:

সুচিত্রার কন্যা মুনমুন সেন বলেছেন ১৯৭০ এর দশকে ধীরে ধীরে বাংলা সিনেমার চিত্রনাট্য বদলাতে থাকে। ছবির গল্পের সাথে সুচিত্রা নিজেকে মানাতে পারছিলেন না। আর তাছাড়া সুচিত্রা যে সকল পরিচালকদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন তারাও ততদিনে প্রয়াত হয়েছেন। সুচিত্রার মনে প্রশ্ন উঠতে থাকে তিনি কার সাথেই বা অভিনয় করবেন? তাই অভিনয় থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নেন তিনি।

আধ্যাত্মিকতার প্রভাবে:

সুচিত্রার অভিনয় ছেড়ে দেওয়ার পেছনে ‌ বেলুড় মঠের ভারত মহারাজেরও গুরুত্ব ছিল। সুচিত্রা সেন বরাবরই আধ্যাত্মিক। মানসিক শান্তির খোঁজে তিনি বেলুড় মঠে যাতায়াত করতেন। বেলুড় মঠের ভারত মহারাজ সুচিত্রাকে বলেন, “মা অর্থলিপ্সু, লোভী হয়ো না।” তার কথা সুচিত্রার মনে প্রভাব ফেলে। তিনি আর নাম-য

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.