নির্বাচনে লড়ার টিকিট পেতে উৎসুক হয়ে থাকেন টলিউডের প্রায় অভিনেতা- অভিনেত্রীরা। তবে প্রস্তাব পাওয়ার পর মুখে হ্যাঁ ছিলনা অভিনেত্রীর। তাঁকে ভরসা জুগিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়।
পাশাপাশি অভিনেত্রীকে প্রশ্ন করায় তিনি বলেন,’এ সব করছি জিতব বলেই। মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমি আশাবাদী।’শহর থেকে হুগলিতে যাওয়ার পথে একটা কফি-শপে অল্প সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায় দিদি নম্বর ওয়ানকে। সেখানেও মুহূর্তের মধ্যেই ভিড় দেখা যায় তাঁর ভক্তদের।বছরভর স্টেজ শো করার সময়ে যতটা ভিড় সামলাতে হয় তাঁর বাউন্সারদের,বলাসাপেক্ষ্য প্রচারে তার চেয়ে ভিড় কিছু কম হয়নি। ধনিয়াখালি বাজারে পৌঁছে রোড-শো শুরু করার পর রচনাকে একটিবার চোখের সামনে দেখার জন্য উতলা হয়ে পড়েছিলেন হোমমেকাররা।
আর কোন খাবার চেখে দেখতে চান? প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘গ্রামের মানুষরা দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছিলেন। আমার মনে হয়েছিল, যদি শুধু হাত নেড়ে চলে যাই, ওঁদের মনে হবে, রচনা কলকাতা থেকে এসেছেন। বড় মানুষ। উনি আমাদের সঙ্গে ঘুগনি খাবেন না। একজন গরিব মানুষের পাশে দাঁড়িয়ে ঘুগনি খাওয়ার জন্য ট্রোলড হলে আমি সেটা নিয়ে গর্বিত।’







