মঙ্গলবার উত্তর কলকাতার যে রুটে রোড শো করেছিলেন নরেন্দ্র মোদি সেই রুটকে গঙ্গার জল দিয়ে ধুয়ে বিরোধীদের বিসর্জন দিতে একই পথে রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সূত্রে খবর দুপুর ২:৩০ মিনিট নাগাদ শুরু হবে রোডসো।
জানা যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বারুইপুরে সভা করার পর শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শিমলা স্টিটে স্বামী বিবেকানন্দের পৈত্রিক বাড়ি পর্যন্ত রোডসো তে অংশগ্রহণ করবেন।
গতকাল বারুইপুরে সভা করেছিলেন নরেন্দ্র মোদি, তৃণমূল সুত্রে খবর মোদির পাল্টা সভা করবেন মমতা। কিন্তু মঙ্গলবার রাতে উত্তর কলকাতাতে রোডসো করার সিদ্ধান্ত নেয় নেত্রী। তিনি বলেন বারুইপুরে সভা শেষ করে শ্যামবাজারে পৌঁছাব আমি।
আপনাদের জানিয়ে রাখি গতকাল মোদির রোড শো করার আগে বাগবাজারে তার মায়ের বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী, মায়ের সঙ্গে ভাব বিনিময় করে, মায়ের আশীর্বাদ নিয়ে, শ্যামবাজার থেকে রোডসো শুরু করেন তিনি।
সূত্রের খবর দেশবাসীর মঙ্গল কামনার্থে মাটিতে বসেই প্রার্থনা শুরু করেন তিনি মায়ের বাড়ি থেকে চলে আসার সময় খানিকটা তাড়াহুড়ো করে প্রসাদ সেবন করেন। এবং বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ নিত্যমুক্তানন্দ ও অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে ভাব বিনিময় করেন।
মায়ের বাড়ি থেকে এসে পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে হুটখোলা গাড়িতে চড়ে রোড শোতে অংশগ্রহণ করেন। এবং স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে বিবেকানন্দের বাড়ি দর্শন করে আগামীকালের কর্মসূচি সমাপ্তি করেন। মোদির এই কর্মসূচির পাল্টা জবাব দিতে পথে নামলেন খোদ তৃণমূল নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।







